চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সঙ্গে গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে তিনটা থেকে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। কুমিল্লার লালমাই স্টেশনে চট্টগ্রাম থেকে সান্তাহারগামী একটি মালবাহী ট্রেন দুর্ঘটনায় পড়লে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক ইব্রাহীম খলিল জানিয়েছেন, সান্তাহারগামী ট্রেনটির চালক সিগন্যাল অমান্য করায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে আজ রোববার সকালে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে ট্রেন চলাচল স্বাভাবিক করার কাজ শুরু করেছে। উদ্ধারকারী দলের নেতা রেলওয়ের আখাইড়া জংশনের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) টি এ চৌধুরী বলেন, চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক করতে আরও ঘণ্টা দুয়েক সময় লেগে যেতে পারে।