চন্দনাইশে জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৫
চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভা থেকে উপজেলা জামায়াতের সেক্রেটারিসহ জামায়াত-শিবিরের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার ভোরে একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা পুলিশ।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আমিরুল ইসলাম (৪০), মোহাম্মদ ইসহাক (২০), সরোয়ার আলম (৪০), মনিরুল্লাহ (৩৬) ও মোহাম্মদ মোরশেদ (২৭)।পুলিশ সূত্রে জানা যায়, পৌরসভার হারালা নয়াহাট এলাকার জনৈক আবু তাহেরের বাড়িতে আজ ভোরে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের গোপন বৈঠকের খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় ওই পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করে চন্দনাইশ থানার পুলিশ।চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ হোসেন প্রথম আলো ডটকমকে জানান, আমিরুল ইসলামের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি জানান, কাল শনিবার চট্টগ্রামে জামায়াত শিবিরের ডাকা হরতালকে সামনে রেখে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে জামায়াত শিবির নেতা-কর্মীরা গোপনে বৈঠক করছিল।