চন্দ্রগঞ্জে ছাত্রলীগ-যুবলীগ সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে দোকান-ঘর দখল নিয়ে ছাত্রলীগ ও যুবলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।আজ বুধবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দোকান-ঘরটি নিয়ে অনেক আগে থেকেই মামলা চলছিল। আজ উচ্চ আদালতের রায় অনুযায়ী চন্দ্রগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আবুল বাশার ও লক্ষ্মীপুর জেলা জর্জ কোর্টের নাজির সারোয়ারসহ দোকান-ঘরটি মামলার বাদী পক্ষকে বুঝিয়ে দিতে যান। এ সময় মামলার বাদী শাহ্ আলম ও দোকানের অপর দাবিদার শেখ মুজিব ও নুরুজ্জামানের পক্ষ নিয়ে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ লাঠিপেটা করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী ও চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. সেলিম জানান, এ ঘটনায় তাদের নেতা-কর্মীরা জড়িত ছিল না। চন্দ্রগঞ্জ এসআই আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।