চন্দ্রায় ওয়ালটন কারখানায় আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় ওয়ালটন কারখানায় আগুন লেগেছে। কারখানার জেনারেটর থেকে এ আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আজ বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে এ আগুন লাগে।আগুন নেভানোর জন্য রাত সোয়া নয়টার দিকে গাজীপুরের দমকল বাহিনীর একটি ও সাভার ইপিজেড দমকল বাহিনীর একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো আগুন জ্বলছে।