চরফ্যাশনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা চরফ্যাশন শাখার উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ১৫ আগস্ট সকাল ১০টায় স্থানীয় ফ্যাশন সোসাইটি কিন্ডার গার্টেনে প্রায় ২০০ শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। এ ছাড়া অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল শোক শোভাযাত্রা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ আবদুল্যাহ আল ইসলাম।