চরফ্যাশনে পৌরসভা নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার চরফ্যাশন পৌরসভার নির্বাচন স্থগিতে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। ছয় সপ্তাহের জন্য হাইকোর্টের আদেশ স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এস কে সিনহা নির্বাচন কমিশনের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।এ ব্যাপারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ উল্লাহ কিসলু প্রথম আলোকে বলেন, হাইকোর্টের আদেশ স্থগিত করায় ২৭ জানুয়ারি চরফ্যাশনে নির্বাচন অনুষ্ঠান কোনো বাধা নেই।এর আগে ভোটার তালিকা নিয়ে স্থানীয় বাসিন্দা ইউসুফের করা এক রিটের পরিপ্রেক্ষিতে ১৫ ডিসেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ নির্বাচনটি তিন মাসের জন্য স্থগিত করেছিলেন। এতে স্থগিতাদেশ চেয়ে নির্বাচন কমিশন আপিল বিভাগে আবেদন করলে শুনানি শেষে আদালত আজ এ আদেশ দেন।