চরবৃত্তির অভিযোগ অস্বীকার ভিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের হয়ে ভারতে গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করেছেন দেশটির অভিনেত্রী ভিনা মালিক। গত মঙ্গলবার দিল্লি পুলিশ স্থানীয় একটি আদালতে এ কথা জানায়। মহানগর হাকিম পুলিশের এ প্রতিবেদন আমলে নিয়ে এ ব্যাপারে শুনানির দিন ধার্য করেছেন আগামী ২ মার্চ। একটি সাময়িকীর প্রচ্ছদে প্রকাশিত ভিনার ছবি নিয়ে আলোড়ন সৃষ্টি হয়। ওই ছবিতে ভিনার হাতে ‘আইএসআই’ লেখা উল্কি ছিল। পাকিস্তানের প্রভাবশালী সামরিক গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের সংক্ষিপ্ত রূপ আইএসআই। ছবিটি ছাপা হওয়ার পর দিল্লির দক্ষিণাঞ্চলীয় জামিয়া নগরের একটি মসজিদের ইমাম মাহিদুল হাসান আদালতে অভিযোগ করেন, ভিনা আইএসআইয়ের গুপ্তচর হিসেবে কাজ করছেন। আদালতের হাকিম অভিযোগ তদন্তে পুলিশকে নির্দেশ দেন। অভিযোগ অস্বীকার করে ভিনা বলেন, ওই ছবিতে কারসাজি করে আইএসআই বসানো হয়েছে। ওয়েবসাইট।