চরম সংকটে চাঁপাইনবাবগঞ্জের রেশম তাঁতিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাইরে লোকজনের আড্ডা বা কোলাহল নেই। পুরো পল্লি শান্ত-সুনসান। এর মধ্যে খটখটি ও চিত্তরঞ্জন তাঁতের খটখট আওয়াজটা মনে হয় ছন্দময়। গত ৩১ আগস্ট দুপুরে শিবগঞ্জ উপজেলার হরিনগর ও সদর উপজেলার লাহারপুর রেশম তাঁতিপল্লি ঘুরে দেখা যায়, নিবিষ্ট মনে হাতে চালিত তাঁতে তাঁতিরা বুনে চলেছেন বাহারি সব রেশম সিল্কের কাপড়। এর মধ্যে বলাকা সিল্ক থান, বলাকা রিঙ্গিন, এন্ডি সিল্ক, মটকা সিল্ক, ইস্পান সিল্ক, মিল খাদি সিল্ক, জয়শ্রী সিল্ক শাড়ি, হুপ জ্যাকেট সিল্ক, মসলিন সিল্ক, শেরোয়ানি শার্ট, পাঞ্জাবি, ফতুয়া, তাগা, টর্পস, কোর্তা, সালোয়ার-কামিজ, দোপাট্টার কাপড়সহ সিল্কের নানা বাহারি কাপড় ও শাড়ি একসময় চাঁপাইনবাবগঞ্জে রেশম তাঁতিপল্লিগুলোয় ছয় মাস কাজ তো ছয় মাস বসে থাকার মতো অবস্থা ছিল। কিন্তু দিন বদলেছে রেশম তাঁতিপল্লিগুলোর। তবে চার মাস ধরে ক্রমাগত সুতার মূল্যবৃদ্ধিতে আবারও হতাশা গ্রাস করেছে তাঁতিদের। হরিনগরের নেতৃস্থানীয় বয়স্ক তাঁতি চণ্ডীচরণ দাস জানান, গত বছর চীন থেকে আমদানি করা যে সুতা দুই হাজার ৭০০ থেকে দুই হাজার ৮০০ টাকা কেজি দরে পাওয়া যেত, সেই সুতা এখন চার হাজার ২০০ থেকে চার হাজার ৪০০ টাকা দরে কিনতে হচ্ছে। গজপ্রতি সুতার দাম বেড়েছে ৪৩ টাকা। কিন্তু কাপড়ের দাম প্রতি গজ ১০ থেকে ১২ টাকা করে। তাঁদের উৎপাদিত কাপড়ের সিংহভাগই কেনে ব্র্যাকের প্রতিষ্ঠান আড়ং। লাহারপুর হরিনগর ক্ষুদ্র রেশমশিল্প সমিতির সভাপতি লাহারপুরের আবদুস সালাম জানান, সুতার দাম বেড়ে যাওয়ায় তাঁতিরা এখন দিশেহারা। গত এক সপ্তাহে কেজিপ্রতি সুতার দাম বেড়েছে ২০০ টাকা। আগে ১৫২ গজের কাপড় তৈরির টানা সুতা লাগত সাড়ে ছয় থেকে সাত হাজার টাকা। এখন লাগে ১৩ হাজার টাকা। ভরনা সুতা লাগত ১৭ হাজার টাকা, এখন লাগছে ৩২ হাজার টাকা। কিন্তু কাপড়ের দাম সেই হারে বাড়েনি। তিনি বলেন, ‘আমাদের মূল ক্রেতা আড়ংয়ের কাছে কাপড়ের দাম বাড়ানোর কথা ভয়ে বলতে পারছি না। যদি তারা তাদের ফরমায়েশ অনুযায়ী কাপড়ের উৎপাদন বন্ধ করে দিতে বলে, তবে তো আমরা বেকার হয়ে যাব। উৎপাদন চালু রাখতে আমাদের এখন অতিরিক্ত পুঁজি বিনিয়োগ করতে হচ্ছে, অথচ বেশির ভাগ তাঁতিরই তা নেই। এ অবস্থায় আমরা চরম সংকটের মধ্যে রয়েছি।’ মুঠোফোনে জামিল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সম্প্রতি ভূমিধস ও বন্যায় চীনের রেশম এলাকাগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে, ফলে সেখানে রেশম সুতার উৎপাদন কমে গেছে। এ জন্য সুতার দাম বেড়ে গেছে।রেশম তাঁতিদের পুঁজিসংকটে পড়ার কথা স্বীকার করেন ব্র্যাক-আড়ংয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এনামুল হক।