চরমপন্থী নেত্রী নাসরিন দুই দিনের রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ায় চরমপন্থী দল গণমুক্তি ফৌজের নেত্রী নাসরিনকে দুই দিনের রিমান্ডে নিয়েছে ভোড়ামারা থানা পুলিশ। আজ বুধবার দুপুরে কুষ্টিয়ার (ভেড়ামারা) মুখ্য বিচারিক আদালতের বিচারক এ রিমান্ড মঞ্জুর করেন।ভেড়ামারা পুলিশ সূত্র জানায়, বিচারক মনজুরুল ইমামের কাছে সাত দিনের রিমান্ডের আবেদন করলে তিনি নাসরিনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি সরোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, নাসরিনকে কুষ্টিয়ার ভেড়ামারায় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মেহেরুল ও কলেজশিক্ষক বান্দা ফাত্তাহ হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে জড়িত অন্য আসামিদেরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে।উল্লেখ্য, গতকাল মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া গোয়েন্দা শাখা পুলিশের একটি দল শহরের আমলাপাড়ায় অভিযান চালিয়ে নাসরিনকে গ্রেপ্তার করে।