চরিত্রগুলো নিয়ে একটু নিরীক্ষা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাছরাঙা টেলিভিশনে আজ রাতে দেখানো হবে নাটক কনে দেখা আলোয়। এটি লিখেছেন নজরুল ইসলাম, পরিচালনা করেছেন শহীদুজ্জামান সেলিম। নাটকটিতে অভিনয় করেছেন বিন্দু। কথা হলো তাঁর সঙ্গে।‘কনে দেখা আলোয়’ নাটকটি নিয়ে কিছু বলুন।নাটকটির কাজ করেছিলাম গত বছর কোরবানি ঈদের আগে। মেয়ের বিয়ে নিয়ে কথা হচ্ছে। পাত্রপক্ষ তাকে দেখতে আসবে। পাত্রটির ব্যাপারে সবার দারুণ আগ্রহ। কিন্তু মেয়েটি তো ভালোবাসে অন্যজনকে। এই ছেলেটি কবি ও ভাবুক প্রকৃতির। তাহলে মেয়েটি কি এই বিয়েতে রাজি হবে? শেষ পর্যন্ত সবাইকে অবাক করে দিয়ে মেয়েটি রাজি হয়। কিন্তু এর পেছনেও লুকিয়ে থাকে অন্য কিছু। নাটকটি দেখে দর্শক দারুণ আনন্দ পাবেন। দর্শক তো আনন্দ পাবেন। তার আগে বলুন, আপনারা কেমন আনন্দ পেয়েছিলেন?ওগুলো বলে শেষ করা যাবে না। নাটকে আমার বাবা ছিলেন রহমত আলী। তিনি পুরো সময়টা খাওয়ার ওপরে ছিলেন। একসময় তিনি অচেতন হয়ে পড়েন। তখন তাঁকে সুস্থ করে তোলার জন্য সবার যে কী চেষ্টা—ওটাই ছিল বড় রকম আনন্দের ব্যাপার। আরেকটা কথা, আমি তখন মাত্র গাড়ি কিনেছি। নতুন গাড়ি নিয়ে প্রথম এই নাটকের শুটিংয়ে যাই।ঈদের কাজের খবর কী?অনেক কাজ করছি। সংখ্যাটা বলতে চাচ্ছি না। কারণ, পুরোনো কিছু কাজও যেমন দেখানো হবে, আবার এখন যেগুলোর কাজ করছি, তার সবই এবার ঈদে প্রচারিত হবে না। অন্য বছরের মতো ঢালাও কাজ করছি না। খুব বেছে বেছে করছি। তবে এবার খুব গ্ল্যামারাস চরিত্রে কাজ করছি না। আমার চরিত্রগুলো নিয়ে একটু নিরীক্ষা হচ্ছে। নানা ধরনের চরিত্র আছে। খুব উল্লেখযোগ্য দু-একটি কাজের কথা জানতে চাচ্ছি।আনিসুল হকের লেখা দুটি ঈদের ধারাবাহিকে কাজ করছি। ভালোবাসি আশ্চর্য মেঘদল নাটকটি দেখানো হবে দেশ টিভিতে। পরিচালনা করছেন আলভি আহমেদ। বৈশাখী টিভিতে যাবে প্রেমের নাম বেদনা। আমি ধাঙড় চরিত্রে অভিনয় করেছি এক হাজার টাকা নাটকে। শুটিংয়ে দুই দিন অনেক পান খেতে হয়েছে। এরপর তো ছুটতে হয়েছে চিকিৎসকের কাছে। নাটকটির পরিচালক সুজন শাহরিয়ার। ঠগিনি আশুতোষ সুজন পরিচালনা করছেন। বিয়ে নিয়ে একটি মেয়ের প্রতারণার গল্প।