চরিত্রগুলো ফুটিয়ে তোলা ছিল একটা চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় আজ সন্ধ্যায় মঞ্চস্থ হবে নাটক ‘অপেক্ষমাণ’। নাগরিক নাট্য সম্প্রদায়ের এই নাটক লিখেছেন সৈয়দ শামসুল হক, নির্দেশনা দিয়েছেন আতাউর রহমান। নাটকে অভিনয় করেছেন অপি করিম। কথা হলো তাঁর সঙ্গে।‘অপেক্ষমাণ’ নাটকে আপনার চরিত্রটি নিয়ে কিছু বলুন।এই নাটকে আমি দুটি চরিত্রে অভিনয় করছি। ইবসেনের ডলস হাউস নাটকের নোরা আর সৈয়দ শামসুল হকের ঈর্ষা নাটকের যুবতী। আরও একটি চরিত্র করেছি, তবে সেটা খুবই ছোট। কতগুলো চরিত্রকে একই নাটকে আনা হয়েছে। সব কটিই সংক্ষিপ্ত আকারে। তবে চরিত্রগুলোর মধ্যে একটা যোগসূত্র আছে। একই পোশাকে একই জায়গায় গুরুত্বপূর্ণ এই চরিত্রগুলো ফুটিয়ে তোলা আমার কাছে একটা চ্যালেঞ্জ মনে হয়েছে। আর আমিও ভালো কিছু করার চেষ্টা করছি।আপনারা তো দেশের বাইরেও নাটকটির প্রদর্শনী করেছেন।হ্যাঁ, ভারতের কলকাতায় বিভাস চক্রবর্তীর অন্য থিয়েটারের ২৫ বছর পূর্তি উপলক্ষে এক উৎসবের আয়োজন করা হয়। ওই উৎসবে একাডেমি অব ফাইন আর্টসে গত ৩১ আগস্ট আমরা নাটকটির প্রদর্শনী করেছি। এ ছাড়া অক্টোবরে মিসরের কায়রোতে ইন্টারন্যাশনাল থিয়েটার উৎসবে এবং ডিসেম্বরে নেপালের কাঠমান্ডু আন্তর্জাতিক থিয়েটার উৎসবে নাগরিক নাট্য সম্প্রদায়কে আমন্ত্রণ জানানো হয়েছে। দুটি উৎসবেই আমরা অপেক্ষমাণ নাটকটি করব।ঈদ কেমন কাটালেন?সবকিছু মিলিয়ে খুব ভালো কেটেছে। আত্মীয়স্বজন, নিজের কাজ, মনের শান্তি—বলতে পারেন এটি ছিল আমার জীবনের অন্যতম সেরা ঈদ। তবে বোন ও ভাইকে খুব মনে পড়েছে। ওরা কাছে থাকলে আরও ভালো হতো।টিভিতে আপনার যে নাটক ও টেলিছবিগুলো দেখিয়েছে, সেগুলো দেখেছেন?একটা দেখেছি। মাসুদ হাসান উজ্জ্বলের যে জীবন ফড়িংয়ের।‘যে জীবন ফড়িংয়ের’ টেলিছবিতে কাজ করার অভিজ্ঞতার কথা বলুন।এটি একটি খুব ভালো কাজ হয়েছে। গল্প, নির্মাণ, কাজের পরিবেশ—সবকিছুই অসাধারণ। নাটকটির কিছু কাজ করেছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ওখানে একটা এলাকা বড় আকারের দুই শ কৃত্রিম প্রজাপতি দিয়ে সাজানো হয়েছিল। আমি যখন প্রজাপতিগুলোর মধ্য দিয়ে হাঁটছিলাম, তখন নিজেকে পরি মনে হচ্ছিল। যেন অন্য কোনো জগতে হারিয়ে গিয়েছিলাম।পড়াশোনার জন্য খুব শিগগির বাইরে যাওয়ার ইচ্ছা আছে?চেষ্টা করছি। উচ্চতর পড়াশোনার জন্য দুটো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ হয়েছে। তবে কোনোটাই চূড়ান্ত হয়নি। সবকিছু ঠিকঠাক হলে এবার হয়তো অনেক বেশি দিন দেশের বাইরে থাকতে হবে।