চর্যাপদের গানের সিডির প্রকাশনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খ্রিষ্টীয় সপ্তম শতকে রচিত বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদের নির্বাচিত পদ নিয়ে নির্মিত ‘চর্যা গান সিডি’র প্রকাশনা উৎসব উপলক্ষে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিল্পীকে সংবর্ধনা দেওয়া হয়। টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজে গতকাল শুক্রবার কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান প্রধান অতিথি ছিলেন। অধ্যক্ষ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক আনছার আলী, অধ্যাপক শরীফা রাজিয়া, অধ্যাপক জসিম উদ্দিন, অধ্যাপক আলীম মাহমুদ ও মনিরুজ্জামান। আলোচনা শেষে চর্যা গান ভিসিডি থেকে নির্বাচিত গানের ওপর নৃত্য ও গান পরিবেশন করে কলেজের শিক্ষার্থী ও আবাহন সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা।