চলচ্চিত্র তৈরির পরিকল্পনা করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরটিভিতে আজ রাতে দেখানো হবে সরাসরি গানের অনুষ্ঠান বসুধা তোমার জন্য আমার এ গান। এটি উপস্থাপনা করেছেন রাজীব, প্রযোজনা করেছেন শাহরিয়ার ইসলাম। অনুষ্ঠানের আজকের শিল্পী হূদয় খান। কথা হলো তাঁর সঙ্গে।তোমার জন্য আমার এ গান অনুষ্ঠানে আজ কোন গানগুলো করার ইচ্ছা আছে?এই অনুষ্ঠানে এবারই প্রথম গান করছি। তাই ভাবনাটা একটু অন্য রকম। আমার খুব ভালো লাগার গানগুলোই সবাইকে শোনাতে চাই। হূদয় মিক্স ১, হূদয় মিক্স ২ ও আমার একক অ্যালবাম বল না থেকে গান করব। আমার নতুন কিছু গান, যেগুলো কোথাও শোনানো হয়নি, মানে অপ্রকাশিত—এমনি কিছু গান করার ইচ্ছা আছে। ৩০-৩৫টা গানের প্রস্তুতি আছে। এর মধ্য থেকে যে কটা শোনাতে পারি।এবার আপনার নতুন অ্যালবামটি নিয়ে কিছু বলুন।এটি দ্বৈত গানের অ্যালবাম হবে। সব কটিই ভালোবাসার গান। সুর ও সংগীত আয়োজন আমিই করছি। আমার সঙ্গে একটি নতুন মেয়ে কণ্ঠ দিচ্ছে। এখনই ওর ব্যাপারে কিছু জানাতে চাচ্ছি না। একটু চমক রাখতে চাচ্ছি। আশা করছি, ওর গান শ্রোতাদের অবশ্যই ভালো লাগবে।চলচ্চিত্রের গানের কী খবর?আমি কিন্তু একটু বেছে বেছে প্লেব্যাক করি। এবার ছয় নম্বর ছবির গান করছি। এটি শাহীন কবীরের একটি ছবি। ছবিতে নায়ক আছেন তিনজন। আর নায়িকাও তিনজন। ফানি ধরনের গল্প।দেশের বাইরে নাকি অনেক দিন ছিলেন?তা প্রায় আড়াই মাস। যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম। ওখানে নিউইয়র্ক, নিউজার্সি, আটলান্টা ও লস অ্যাঞ্জেলেসে গান করেছি। দেশের বাইরে এবারই প্রথম গান করেছি। তাই অনুভূতিটাও ছিল অন্য রকম। ওখানকার শ্রোতারা আমার গান শুনেছে, এটা ভেবেই ভালো লেগেছে।নতুন কিছু করার কথা ভেবেছেন?একটা চলচ্চিত্র তৈরির পরিকল্পনা করছি। ভাবনাটা অনেক দিন থেকেই মাথায় ঘুরছে। আসলে কি-বোর্ড আর ক্যামেরা আমি সেই ছোটবেলা থেকেই ঘাঁটছি। এগুলো আমার কাছে নতুন কিছু মনে হয় না। ছবিটি প্রযোজনার পাশাপাশি আমি নিজেই পরিচালনা করব। গানের মাঝেই হয়তো শিগগিরই ওটার কাজও শুরু করব। খুব বেশি তাড়াহুড়ো নেই। একটু সময় নিয়ে কাজটা করব।