চলচ্চিত্র পরিচালক সুভাষ দত্ত হাসপাতালে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক, অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুভাষ দত্ত অসুস্থ হয়ে আজ বৃহস্পতিবার সকালে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি শ্বাসকষ্টে ভুগছেন। তাঁকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে।সুভাষ দত্ত ১০ মে ঢাকা থেকে পটুয়াখালী শহরের সদর রোডে নতুনবাজার এলাকায় তাঁর বড় মেয়ে শিল্পী দাসের বাড়িতে বেড়াতে যান। আজ সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে সকাল ১০টার দিকে তাঁকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।পটুয়াখালী জেনারেল হাসপাতালের চিকিত্সক মেডিসিন ও স্মায়ুরোগ বিশেষজ্ঞ এফ এম আতিকুর রহমান জানান, মনে হচ্ছে সুভাষ দত্ত বুকের অসুখে ভুগছেন। আশা করা যায়, দু-এক দিনের মধ্যে তিনি সুস্থ হয়ে উঠবেন।