চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তিতে প্রীতিসম্মিলন
শিল্পী খালিদ মাহমুদ পরিচালিত গহীনে শব্দ জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১০-এ শ্রেষ্ঠ পরিচালকসহ চারটি বিভাগে পুরস্কার অর্জন করায় গতকাল সোমবার সন্ধ্যায় বেঙ্গল শিল্পালয়ে প্রীতিসম্মিলনের আয়োজন করা হয়।প্রীতিসম্মিলনে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন শিল্পী কাইয়ুম চৌধুরী, সৈয়দ জাহাঙ্গীর, বাংলাদেশে ইতালির রাষ্ট্রদূত জর্জিও গুইলিয়েলমিনো, চলচ্চিত্রনির্মাতা সালাউদ্দিন জাকি, আবদুল লতিফ, আলী ইমাম, মুস্তাফিজুর রহমান, অভিনেত্রী দিতি, অভিনেতা মাসুম আজিজ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী।ঢাকা আর্ট সামিটপ্রথমবারের মতো আয়োজিত ঢাকা আর্ট সামিট শেষ হলো। সামদানী আর্ট ফাউন্ডেশন আয়োজিত ঢাকা আর্ট সামিটে এবার ১০ লাখ টাকা মূল্যমানের সামদানী আর্টিস্ট ডেভেলপমেন্ট পদক বিজয়ী হয়েছেন শিল্পী খালেদ হাসান এবং পাঁচ লাখ টাকা মূল্যমানের ‘সামদানি ইয়াং আর্ট টেলেন্ট পদক’ বিজয়ী হয়েছেন চট্টগ্রামের শিল্পী মুসরাত রিয়াজী।গত রোববার জাতীয় জাদুঘরে সমাপনী ও পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন প্রখ্যাত ফরাসি আর্ট হিস্টোরিয়ান গেরার্ড জুড়িগুয়েরা। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আজিজুর রহমান। উপস্থিত ছিলেন সামদানী আর্ট ফাউন্ডেশনের ট্রাস্টি চেয়ারম্যান শিল্পী শাহাবুদ্দিন আহমদ, জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস এবং ঢাকা আর্ট সামিটের পরিচালক নাদিয়া সামদানী।সমাপনী অনুষ্ঠানে জানানো হয়, সম্মেলনে প্রতিযোগিতা শাখায় ২০-৩৫ বছর বয়সের আড়াই শতাধিক নবীন শিল্পীর শিল্পকর্ম থেকে ২৯ জনকে বাছাই করা হয় এ পদকের জন্য। এতে বিচারক ছিলেন ইংল্যান্ডের টেট মর্ডার্ন মিউজিয়ামের কিউরেটর কাইলা ম্যাকডোনাল্ড, ফ্রান্সের ইকোল দ্য বুক্স আর্ট ইউনিভার্সিটির অধ্যাপক দীপক আনান্থ, আর্ট এশিয়া প্যাসিফিক ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক ইলেইন ডব্লিউ এনজি, ভারতের কচি দ্বিবার্ষিক আর্টের পরিচালক বোস কৃষ্ণামাচারি, প্রখ্যাত ভারতীয় শিল্পী রাভিন্দর রেড্ডি এবং প্যারিসভিত্তিক বাংলাদেশি শিল্পী শাহাবুদ্দিন আহমদ।জামদানি নিয়ে প্রতিযোগিতা দেশের ঐতিহ্যবাহী জামদানির ব্যবহার-ভিন্নতা, সংস্কৃতি, ঐতিহ্য ও ভবিষ্যৎ সন্ধান নিয়ে রাজধানীতে তরুণদের জন্য গত রোববার প্রতিযোগিতা শুরু করেছে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি-আজিয়াটা লিমিটেড। শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির সঙ্গে তারা যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করছে। রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাইকেল ক্যুনার প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল।আগ্রহী প্রতিযোগীরা দুটি বিভাগে (যত খুশি তত) জামদানি পোশাক এবং এর আনুষঙ্গিক উপকরণসংক্রান্ত নকশা জমা দিতে পারবেন। নকশা সম্পর্কে ছোট বর্ণনাসহ জেপিজি আকারে (স্কেচ বা ছবি) জামদানি নকশা পাঠাতে হবে। রাজশাহীতে ‘শাস্তি’ মঞ্চস্থ নিজস্ব প্রতিবেদক, রাজশাহী জানান, বাংলা নববর্ষে রাজশাহীর বাঘায় মঞ্চস্থ হয় রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক শাস্তি। উপজেলার পীরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজশাহী সাংস্কৃতিক সংঘের প্রযোজনায় মামুনুর রশীদের নির্দেশনায় নাটকটি মঞ্চস্থ হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক শাস্তির কাহিনি দরিদ্র কৃষকের ফসল ঘরে তোলার আকুতি আর জমিদারের অত্যাচারকে কেন্দ্র করে। নাটকে দেখা যায়, দরিদ্র প্রজার উঠতি ধান ভেসে যাচ্ছে বানের জলে। তারা ধান কাটতে যাবে। এ সময় বকেয়া খাজনার দায়ে জমিদারের গোমস্তা ও পাইক এসে তাদের ধরে নিয়ে যায় তাদের কাচারি ঘর মেরামতের জন্য। এতে অভিনয় করেছেন রাশেদ আরেফিন, খালেদুল ইসলাম, সুতপা, অন্তরা, শাহেদ সিদ্দিকী, মাসুদ রানা প্রমুখ।