চলচ্চিত্র প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিজটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদরে গত ১২ জানুয়ারি আধুনিক শিক্ষার সুযোগ উন্মুক্ত করতে ‘সেল্প স্টাডি হোম’ নামে একটি প্রতিষ্ঠান যাত্রা শুরু করেছে। এখানে একাডেমিক শিক্ষার সঙ্গে কম্পিউটার, ইন্টারনেট ও ইংরেজি শিক্ষাব্যবস্থা থাকছে। অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে বাংলাদেশ টেক্সট বুক বোর্ড কর্তৃক প্রকাশিত ইংরেজি বইয়ের কয়েকটি অধ্যায়ের মাল্টিমিডিয়া ভার্সন প্রদর্শন করা হয়। প্রতিষ্ঠানটির উদ্বোধন উপলক্ষে পৌরসভা চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। শিবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষক সত্যেন্দ্রনাথ সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন রঞ্জন কুমার মোহন্ত, আশরাফুল ইসলাম, আমিনুল ইসলাম ও তারেক রহমান।