চলচ্চিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে অনুষ্ঠিত তিন দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী গতকাল শনিবার শেষ হয়েছে। প্রদর্শনীর আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) সোসাইটি। প্রথম দিন বিকেলে রিয়েল স্টিল, দ্বিতীয় দিন হুমায়ূন আহমেদ পরিচালিত মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্র আগুনের পরশমণি ও শেষ দিন গতকাল শনিবার গ্লাডিয়েটর্স প্রদর্শিত হয়।