চলচ্চিত্রে অভিনয় করছেন নির্মলেন্দু গুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবি নির্মলেন্দু গুণ এবার চলচ্চিত্রে অভিনয় করছেন। ছবির নাম নেকাব্বরের মহাপ্রয়াণ। গতকাল শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে তিনি এ ছবির শুটিংয়ে অংশ নেন। নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে ছবিটি পরিচালনা করছেন মাসুদ পথিক। ২০১১ সালে সরকারি অনুদান পেয়েছে ছবিটি।শুটিংয়ের ফাঁকে কথা হলো নির্মলেন্দু গুণের সঙ্গে। তিনি বলেন, ‘ভালোই লাগছে। আমার কবিতা থেকে তাঁরা কী সুন্দর কাহিনি আর সংলাপ তৈরি করেছে! আমি কবিতার মধ্য দিয়ে মানুষজনের কাছে যে বক্তব্য পৌঁছাতে চাই, আশা করছি ছবির মধ্য দিয়ে আরও অনেক মানুষ তা জানতে পারবে।’নির্মলেন্দু গুণ প্রথম টিভি নাটকে অভিনয় করেন ১৯৭১ সালের ১২ জানুয়ারি। নাটকের নাম ছিল আপন জলের মানুষ। এরপর বছর খানেক আগে অভিনয় করেছেন আরেকটি নাটকে। নাম অস্পষ্ট। তবে চলচ্চিত্রে অভিনয় এবার প্রথম।ছবিতে আরও অভিনয় করবেন জুয়েল জহির, লাবণ্য লিজা, বাদল শহীদ, অসীম সাহা, মামুনুর রশীদ, জয়রাজ প্রমুখ।