চলচ্চিত্রে আরেক মৌসুমী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্রে অভিনয় করবেন ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা ২০১০’-এর রানারআপ মৌসুমী হামিদ। ছবির নাম না মানুষ। এটি পরিচালনা করবেন অনিমেষ আইচ। মৌসুমী বলেন, ‘চলচ্চিত্রে অভিনয় করব—এমন স্বপ্ন নিয়ে মিডিয়ায় কাজ শুরু করি। এখন সেই স্বপ্ন পূরণ হচ্ছে। ছবিতে অভিনয়ের প্রস্তুতির জন্য এখন কোনো নাটক কিংবা টেলিছবির কাজ করছি না। এখন আমার সবকিছুই চলচ্চিত্রকে ঘিরে। না মানুষ হবে আমার প্রথম চলচ্চিত্র। তাই ভালো অভিনয়ের জন্য প্রস্তুতিটাও সেভাবেই নিচ্ছি।’ছবির পরিচালক অনিমেষ আইচ আগেই জানিয়েছেন, ১০ ডিসেম্বর ছবির শুটিং শুরু হবে। এখন চলছে ছবির নিয়মিত মহড়া। এখানে মৌসুমীসহ ছবির অন্য অভিনয়শিল্পীরা অংশ নিচ্ছেন।