চলচ্চিত্রে ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছোট পর্দার অভিনয়শিল্পী ফারজানা ছবি এবার অভিনয় করছেন চলচ্চিত্রে। ছবির নাম জ্যোৎস্না রাতের গল্প। পরিচালক বিপ্লব হায়দার। বরিশালের স্বরূপকাঠির চরাঞ্চলে এখন ছবিটির শুটিং হচ্ছে। ছবির গল্পের পটভূমি ১৯৮৮ সালের ভয়াবহ বন্যা। এই প্রাকৃতিক দুর্যোগ পাল্টে দেয় স্বরূপকাঠির এক চরের মেয়ে মালার জীবন, তার দেখার ভঙ্গি এবং জীবনের সব হিসাব। শুরু হয় বেঁচে থাকার জন্য তার অন্য রকম জীবনসংগ্রাম। ছবিতে এই ‘মালা’ চরিত্রে অভিনয় করছেন ফারজানা ছবি। ফারজানা বলেন, ‘আমি এর আগে রবীন্দ্রনাথের ব্যক্তিজীবন নিয়ে নিরীক্ষাধর্মী চলচ্চিত্র জীবন মরণ সীমানা ছাড়ায়েতে অভিনয় করেছি। সেদিক থেকে জ্যোৎস্না রাতের গল্প সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটের চলচ্চিত্র। মালা একটি নির্দিষ্ট সময়ের বাস্তবতার প্রতিনিধিত্ব করছে। তাই চরিত্রটি ফুটিয়ে তোলা আমার জন্য বড় চ্যালেঞ্জ।’আরও অভিনয় করছেন জয়রাজ।