চলচ্চিত্রে নতুন সুরকার কিশোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লোজআপ ওয়ান ২০০৬ প্রতিযোগিতায় পঞ্চম হয়েছিলেন কিশোর। এরপর বেরিয়েছে তাঁর একক ও মিশ্র অ্যালবাম, প্লেব্যাক করেছেন। এবার কিশোর চলচ্চিত্রে সুর ও সংগীত পরিচালনা করছেন। তাঁর প্রথম ছবি পায়রা। গত বৃহস্পতিবার কিশোরের সুরে তাঁর নিজের স্টুডিও কম্পোজ স্ট্যান্ডে এই ছবির শিরোনাম গানে কণ্ঠ দেন কুমার বিশ্বজিৎ। কনিষ্ঠ সুরকারের গানে কণ্ঠ দিয়ে দারুণ খুশি জ্যেষ্ঠ শিল্পী কুমার বিশ্বজিৎ। বললেন, ‘কিশোর কিন্তু গানটা ভালো সুর করেছে।’গানটির প্রথম লাইন ‘স্বপ্ন আজ মেলছে ডানা’। এটি লিখেছেন রবিউল ইসলাম। গানটি দুভাবে গাওয়া হয়েছে। একটিতে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ একাই, অন্যটিতে কুমার বিশ্বজিতের সঙ্গে নিশিতা। ছবিতে আরও তিনটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন কিশোর। ওই গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কিশোর, শফিক তুহিন ও কনা, রন্টি ও মুহিন। আর গানগুলো লিখেছেন কবির বকুল, জাহিদ আকবর ও মাহমুদ মানজুর। ছবিটি পরিচালনা করছেন আহমেদ আজিম।