চলচ্চিত্রে প্রথম কাজ করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় ২০০৬ সালে পঞ্চম হয়েছিলেন কিশোর। এবারই প্রথম চলচ্চিত্রের গানে সুর ও সংগীত পরিচালনা করলেন তিনি। ছবির নাম পায়রা। ডেডলাইন মিউজিক থেকে সম্প্রতি এসেছে ছবিটির গানের অডিও অ্যালবাম। কথা হলো কিশোরের সঙ্গে। চলচ্চিত্রের গানে সুর ও সংগীত পরিচালনা করেছেন। কেমন লেগেছে?পায়রা ছবির ছয়টি গানের সুর ও সংগীত পরিচালনা করেছি। এটাই চলচ্চিত্রে আমার প্রথম কাজ। ঝুঁকি তো ছিলই, ভয়ও ছিল—শ্রোতারা কীভাবে নেন। এখন ভয়টা কেটে গেছে। কারণ, ছবিতে আমার গাওয়া ‘একা একাই ভালোবাসি’ শ্রোতারা বেশ শুনছেন। ছবিতে আমার সুরে তিনটি দ্বৈত গান গেয়েছেন কুমার বিশ্বজিৎও নিশিতা, শফিক তুহিন ও কনা এবং মুহিন ও রন্টি।‘ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় কুমার বিশ্বজিৎছিলেন বিচারক। এবার তিনি আপনার সুরে চলচ্চিত্রে গান করেছেন।এটা আমার জন্য অনেক বড় পাওয়া। তিনি আমাকে সব সময় খুব স্নেহ করেন। যখনই গানটি গাওয়ার ব্যাপারে তাঁকে প্রস্তাব দিলাম, তিনি রাজি হলেন। আমি সুর করেছি জেনে খুশি হলেন। নির্ধারিত দিনে স্টুডিওতে এলেন, দু-তিনবার শুনেই কণ্ঠ দিতে দাঁড়িয়ে গেলেন। মাত্র আধঘণ্টায় পুরো একটি গান তৈরি হয়ে গেল।চলচ্চিত্রে সুর করবেন—আপনার এমন কোনো প্রস্তুতি ছিল?একেবারেই না। পায়রা ছবির পরিচালক আহমেদ আজিম এসেছিলেন আমাকে দিয়ে একটি গানের সুর করানোর জন্য। শেষে ছয়টি গান আমাকেই করতে হলো। ছবির আরও দুটি গান করেছেন সাব্বির ও সুজন আরিফ। এরই মধ্যে আরও দুটি ছবির জন্য গান করছি।নিজের একক অ্যালবামের ব্যাপারে কিছু ভেবেছেন?ভাববার আর সময় পাচ্ছি কোথায়! অনেক কাজ! শশী আর বাঁধনের জন্য দুটি অ্যালবামের গানে সুর করছি। অন্য কাজ তো আছেই। এর ফাঁকেই নিজের জন্য কয়েকটি গান করেছি। আশা করছি, এ বছরই আমার চতুর্থ অ্যালবাম শ্রোতাদের দিতে পারব।