চলচ্চিত্রে মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনটিভিতে প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক নাটক রঙের মানুষ-এর দিলখুশ চরিত্রে অভিনয় করে বেশ পরিচিতি পেয়েছিলেন মুক্তি। এরপর তাঁকে একাধিক চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দেন নির্মাতারা। কিন্তু ‘এখন নয়, আরও পরে’ বলে বারবার এড়িয়ে গেছেন মুক্তি। এবার মুক্তি চলচ্চিত্রে অভিনয় করছেন। ছবির নাম তোমার আমার প্রেমের বাঁধন। পরিচালক শাহাদাৎ হোসেন লিটন। ২২ নভেম্বর থেকে ছবির শুটিং শুরু হবে। মুক্তি বলেন, ‘আগে যে ছবিগুলোতে অভিনয়ের প্রস্তাব পেয়েছি, নানা কারণে সেগুলোতে কাজ করতে পারিনি। এবার ছবির গল্প, চরিত্র, সময়—সব মিলিয়ে মনে হয়েছে ছবিটিতে কাজ করা যায়। আর এ ছবিতে আমি অভিনয় করব শাকিব খানের নায়িকার চরিত্রে।’ মুক্তি জানান, বাণিজ্যিক ছবিতে নিয়মিত অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে নাটকে অভিনয় অব্যাহত রাখার ইচ্ছা আছে।