চ্যানেল আইতে আজ রাতে শুরু হচ্ছে ধারাবাহিক নাটক যোগাযোগ। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে ধারাবাহিকটির নাট্যরূপ দিয়েছেন ও পরিচালনা করছেন নাহিদ আহমেদ। এতে অভিনয় করছেন কুসুম শিকদার। কথা হলো তাঁর সঙ্গে।‘যোগাযোগ’ নাটকে কবে থেকে কাজ করছেন?গত মাসে কাজ করেছি। কালিয়াকৈরে জমিদারবাড়িতে শুটিং হয়েছে। পাঁচ পর্ব পর্যন্ত কাজ করেছি। এ মাসে আবার শুটিং হবে। নাটকে আপনার চরিত্র কোনটি?কুমুদিনী। বনেদি পরিবারের মেয়ে। আগের সেই জৌলুশ কিংবা প্রাচুর্য নেই, কিন্তু নিজেদের আচরণে পূর্বপুরুষের ঐতিহ্য ধরে রেখেছি। বড় ভাইয়ের (জিতু আহসান) ইচ্ছা, আমি পড়াশোনা করব, বড় হব। আধুনিক শিক্ষায় শিক্ষিত হলেও আমার মধ্যে কিছু গোঁড়ামি এবং কুসংস্কার রয়ে যায়। তা নিয়ে আমার মধ্যে কিছু সংশয় ও জটিলতা তৈরি হয়। এর ফলে তৈরি হয়মানসিক সমস্যা।রবীন্দ্রনাথের উপন্যাস নিয়ে নাটক। এখানে কাজ করতে কেমন লেগেছে?আমরা যখন কাজ করেছিলাম, তখন বেশ গরম ছিল। কিন্তু যেদিনই নাটকটির বাইরের দৃশ্যের শুটিং হতো, তখনই বৃষ্টি শুরু হতো। ভালোই লেগেছে।রবীন্দ্রনাথের উপন্যাস নিয়ে ‘নৌকাডুবি’ ধারাবাহিকে জিতু আহসান ছিলেন আপনার স্বামী।মজার ব্যাপার হলো, রবীন্দ্রসাহিত্য থেকে নাহিদ আহমেদ তৈরি করেছেন ধারাবাহিক নাটক নৌকাডুবি, খণ্ড নাটক ঘাটের কথা ও এক রাত্রী। সব কটিতেই আমি অভিনয় করেছি। নৌকাডুবিতে আমি ছিলাম জিতু ভাইয়ের (জিতু আহসান) স্ত্রী। আমাদের সঙ্গে আরও ছিলেন অপি করিম। এবার জিতু ভাইয়ের সঙ্গে ভাইবোন চরিত্রে অভিনয় কিন্তু দারুণ উপভোগ করছি।বৈশাখী টিভির ‘ইকারুসের ডানা’ ধারাবাহিকটি তৈরি করছেন হূদি হক। নাটকে আপনিও অভিনয় করছেন। এর আগে হূদি হকের পরিচালনায় নাইন্টিন টুয়েন্টি ও দেয়াল নামে দুটি ধারাবাহিকে কাজ করেছি। যেহেতু আমাদের বয়সটা কাছাকাছি, তাই আমাদের মধ্যে বোঝাপড়াটাও চমৎকার।‘লালটিপ’ ছবির খবর কী?শুনেছি নভেম্বর নাগাদ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এখন সম্পাদনার কাজ হচ্ছে। এরপর ডাবিং হবে। ছবিটি মুক্তির আগে আমি খুব বেশি নাটকে কাজ করতে চাচ্ছি না। যে কয়টি এখন প্রচারিত হচ্ছে, শুধু সেগুলোর কাজ করব।