এটিএন বাংলায় আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক মকবুল। নাটকটি লিখেছেন কামরুল আহসান, পরিচালনা করেছেন মীর সাব্বির। এখানে অভিনয় করছেন নাদিয়া। কথা হলো তাঁর সঙ্গে।‘মকবুল’ নাটকে মহিলা হিমুর কী খবর?হিমুকে নিয়ে হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস পড়ে পড়ে নাটকে আমিও নিজেকে ‘মহিলা হিমু’ ভাবতে শুরু করেছি। হলুদ রঙের পাঞ্জাবি পরি। গভীর রাতে বাসা থেকে বের হয়ে যাই। ফাঁকা রাস্তায় একা ঘুরে বেড়াই। এভাবে চলতে চলতে একদিন মকবুলের সঙ্গে পরিচয় হয়। নানা কারণে মকবুলকে আমার কাছে আকর্ষণীয় মনে হয়। আমি তাকে বাসায় নিয়ে আসি।সামনে মহিলা হিমু আর কী কী ঘটনা ঘটাবে?আমার আচরণের কারণে বাসার সবাই হুমায়ূন আহমেদের ওপর বিরক্ত। সবার ধারণা, হুমায়ূন আহমেদের লেখা পড়ে পড়েই আমার এই অবস্থা। তবে সামনে আমার কিছু পরিবর্তন হবে। ওই অংশগুলোর শুটিং হবে এ মাসেরই শেষ দিকে। এই ধারাবাহিকে কাজ করতে কেমন লাগছে?মজা লাগছে। মীর সাব্বিরের সঙ্গে তো অনেক নাটকে অভিনয় করেছি। কিন্তু পরিচালক সাব্বিরকে একটু অন্য রকম মনে হয়। ক্যামেরার পেছনে দাঁড়ানোর আগেই সব সিদ্ধান্ত নিয়ে রাখেন। তাই শুটিং করতে এসে আমাদের আর কোনো অসুবিধা হয় না।এটিএন বাংলার ‘নন্দিনী’ ধারাবাহিকের খবর বলুন।ধারাবাহিকটি এখন যথেষ্ট দর্শকপ্রিয়তা পেয়েছে। এক দুর্ঘটনার পর নন্দিনী পুরোপুরি বদলে গেছে। সে এখন যথেষ্ট আত্মবিশ্বাসী। শ্বশুরবাড়িতেও তার একটা আস্থার জায়গা তৈরি হয়েছে। স্বামীও তাকে আর আগের মতো নির্যাতন করে না। এখন শুধু সমস্যা ননদকে নিয়ে। ও নন্দিনীকে নানাভাবে ঝামেলা করছে।আপনি নাকি চলচ্চিত্রে কাজ করছেন?দেশ টিভির নিকামালের বায়োস্কোপ ধারাবাহিকে আমি চলচ্চিত্রের অভিনেত্রী। আমার অংশের পুরো কাজই হচ্ছে এফডিসিতে। কয়েক দিন আগে আমি মমতাজের গাওয়া ‘পাঙ্খা’ গানের সঙ্গে অভিনয় করেছি। তা দেখে এফডিসির অনেকেই ভেবেছিলেন, আমি চলচ্চিত্রে কাজ করছি। ব্যাপারটা কিন্তু দারুণ উপভোগ করছি।