চলচ্চিত্রের প্রতি ধারণাটা পাল্টে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলায় আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক পারাপার। এটি লিখেছেন অনিমেষ আইচ এবং পরিচালনা করেছেন অরণ্য আনোয়ার। এখানে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন। কথা হলো তাঁর সঙ্গে। ‘পারাপার’ নাটকটি নিয়ে কিছু বলুন।নাটকের গল্প একটি পরিবারের কিছু সমস্যা নিয়ে। আমি ওই পরিবারের ছেলে। সাংবাদিক হওয়ার চেষ্টা করি। বিভিন্ন পত্রিকায় লেখালেখি করি। সৎ থাকার চেষ্টা করতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হতে হয়। পরিস্থিতির কারণে একসময় অসৎ হতে বাধ্য হই।একুশে টিভির ‘অহংকার’ ধারাবাহিকে অভিনয় করেছেন।ব্যবসায়িক পরিবারের দ্বন্দ্ব-সংঘাত নিয়ে অহংকার ধারাবাহিকের গল্প। আমার বড় ভাই শিল্পপতি। একটি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আর প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তার স্ত্রী। কাগজপত্রে স্বাক্ষর করা ছাড়া বড় ভাইয়ের আর কোনো ভূমিকা নেই। স্ত্রীর সিদ্ধান্ত ছাড়া কোম্পানি বা পরিবারের কিছুই ঘটে না। এমনকি ভুল সিদ্ধান্ত নিলেও তা সবাইকে মেনে নিতে হয়। এভাবেই নাটকের গল্প এগিয়ে যায়। ‘শুয়াচান পাখি’ চলচ্চিত্রের কাজের কী খবর?এ পর্যন্ত ছবির ৮০ ভাগ কাজ হয়েছে। বাকি রয়েছে চারটি গান এবং কয়েকটা দৃশ্যের কাজ। আগামী জুন মাসের মাঝামাঝি ছবির বাকি শুটিং হবে। এ ছবিতে কাজ করার সময় মনেই হয়নি আমি টিভির একজন অভিনয়শিল্পী। আর এতে করে চলচ্চিত্রের প্রতি আমার ধারণাটা পাল্টে গেছে। চলচ্চিত্রে অভিনয়ের প্রতি আগ্রহ বেড়েছে অনেক গুণ। শুনেছি, রোজার ঈদে নাকি ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। মার্চ থেকে আবার মঞ্চনাটকে অভিনয়ের কথা বলেছিলেন।এ বছরের মার্চ মাসে দেশ নাটকের উৎসব হওয়ার কথা ছিল। কিন্তু নানা কারণে শেষ পর্যন্ত উৎসবটি হয়নি। ভেবেছিলাম, এই উৎসবের মধ্য দিয়ে আবার মঞ্চে কাজ শুরু করব। কিন্তু হলো না। বছরের শেষ দিকে দেশ নাটকের এই উৎসব হবে। তখন হয়তো ফিরব।