চলচ্চিত্রের সংগীত পরিচালনায় কিশোর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্লোজআপ ওয়ান তারকা কিশোর প্রথম সংগীত পরিচালনা করেন নিজের দ্বিতীয় একক ফিরে আসো নার। কাজ করেছেন কয়েকটি নাটকের শিরোনাম সংগীতের। এবার কিশোর চলচ্চিত্রের সংগীত পরিচালনা করছেন। ছবির নাম পায়রা। পরিচালনা করছেন আহমেদ আজীম। ছবিতে চারটি গানের সুর ও সংগীত পরিচালনা করছেন তিনি। জানালেন, এরই মধ্যে দুটি গানের কাজ শুরু করেছেন। কিশোর বলেন, ‘শুরুতে সংগীত পরিচালনার কাজ করেছিলাম নিজের প্রয়োজনে। এরপর পাঁচটি টিভি নাটকের শিরোনাম সংগীতের কাজ করেছি। দুটো দুই রকম কাজ। চলচ্চিত্রের ক্ষেত্রে গানগুলোর কাজ গল্প শুনে শুনে করতে হচ্ছে। এটার ধরন একেবারেই অন্য রকম।’