চলছে ঈদের শেষ মুহূর্তের প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকাসহ সারাদেশে চলছে পবিত্র ঈদুল আজহা উদযাপনে শেষ মুহূর্তের প্রস্তুতি। পরিবার ও আত্মীয়-স্বজনদের সঙ্গে ঈদ কাটাতে এখনো ঢাকা ছেড়ে যাচ্ছেন হাজারো মানুষ। ফলে যানজটের ঢাকা এখন প্রায় ফাঁকা হয়ে পড়লেও ট্রেন ও বাস স্টেশনে এবং লঞ্চঘাটে রয়েছে উপচে পড়া ভিড়। ঈদকে কেন্দ্র করে রাজধানী সাজছে নবরূপে।জিলহজ মাসের চাঁদ দেখার পর কোরবানির পশু কেনার জন্য সময় থাকে ঠিকই, তবে রাজধানীতে থাকে ভিন্ন চিত্র। ঈদের অনেক আগে পশু কিনে তা রক্ষণাবেক্ষণের সুবিধা ঢাকায় তেমন নেই বললেই চলে। ফলে বেশির ভাগ মানুষই ঝামেলা এড়াতে ঈদের আগমুহূর্তে পশুর হাটে ঢু মারে। কিন্তু এবার পশুর হাটের চিত্র দেখে চোখ উল্টে যাওয়ার মতো অবস্থা। দাম যেমন আকাশচুম্বী, তেমনি নেই পশুও। রাজধানীর পশুর হাটগুলো ‘গরুশূণ্য’ হয়ে পড়েছে।পশু কোরবানির জন্য যাবতীয় উপকরণ নিয়েও চলছে তোড়জোড়। মাংস কাটার জন্য ব্যবহূত কাঠ, কোরবানির সময় ব্যবহূত পাটিসহ বিভিন্ন উপকরণের বিক্রি চলছে দেদারছে।এদিকে যানবাহনের অপেক্ষায় থাকা বাড়িমুখো লোকজন সময়মতো বাস-ট্রেন না ছাড়ার অভিযোগ করছেন। আর এর কারণ হিসেবে প্রশাসন ও কর্তৃপক্ষ মহাসড়কগুলোতে অতিরিক্ত যানবাহনের কারণে দীর্ঘ যানজটকে দায়ী করছেন।