চলছে ঈদের শেষ মুহূর্তের প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকাসহ সারা দেশে চলছে পবিত্র ঈদুল আজহা উদযাপনে শেষ মুহূর্তের প্রস্তুতি। পরিবার ও আত্মীয়স্বজনের সঙ্গে ঈদ কাটাতে এখনো ঢাকা ছেড়ে যাচ্ছে হাজারো মানুষ। এর ফলে যানজটের ঢাকা এখন প্রায় ফাঁকা হয়ে পড়লেও ট্রেন, বাস স্টেশন ও লঞ্চঘাটে রয়েছে উপচে পড়া ভিড়। ঈদকে কেন্দ্র করে রাজধানী সাজছে নবরূপে।পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার পর কোরবানির পশু কেনার জন্য সময় থাকে ঠিকই, তবে রাজধানীতে থাকে ভিন্ন চিত্র। ঈদের অনেক আগে পশু কিনে তা রক্ষণাবেক্ষণের সুবিধা ঢাকায় তেমন নেই বললেই চলে। তাই বেশির ভাগ মানুষই ঝামেলা এড়াতে ঈদের আগমুহূর্তে পশুর হাটে ঢু মারেন। তবে আজ ঈদের আগের দিন পশুর হাটে গিয়ে বিক্রির অপেক্ষায় প্রচুর গরু দেখতে পাওয়া যায়। এ কারণে বিক্রেতারা বাড়ি ফেরার তাগিদে গরুর দাম অনেক কমিয়ে দিয়েছেন। এর ফলে অনেক ক্রেতাকেই একটির দামে দুটি গরু কিনে বাড়ি ফিরতে দেখা গেছে। পশু কোরবানির জন্য যাবতীয় উপকরণ নিয়েও চলছে তোড়জোড়। মাংস কাটার জন্য ব্যবহূত কাঠ, কোরবানির সময় ব্যবহূত পাটিসহ বিভিন্ন উপকরণের বিক্রি চলছে দেদারছে।এদিকে যানবাহনের অপেক্ষায় থাকা বাড়িমুখো লোকজন সময়মতো বাস-ট্রেন না ছাড়ার অভিযোগ করছেন। আর প্রশাসন ও কর্তৃপক্ষ মহাসড়কগুলোতে অতিরিক্ত যানবাহনকে দীর্ঘ যানজটের জন্য দায়ী করছেন।