চলতি অধিবেশনেই অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন পাস হবে: ভূমি প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অধিবেশনেই অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন পাস করবে সরকার। ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান আজ মঙ্গলবার সকাল ১০টায় সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন। সমতল অঞ্চলে আদিবাসী জাতিগোষ্ঠীর ভূমি সমস্যা ও সমাধানে করণীয় শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথি হিসেবে প্রতিমন্ত্রী বক্তব্য দেন। প্রতিমন্ত্রী বলেন, রাতারাতি আদিবাসীদের সমস্যার সমাধান করা সম্ভব নয়। ভূমি সমস্যা সমাধানে আদিবাসীদের আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের ব্যাপারে তিনি বলেন, পৃথক ভূমি কমিশন আদিবাসীদের জমি দিতে পারবে না। তারা এ ব্যাপারে কেবল মতামত দেওয়ার কাজ করবে। জাতীয় আদিবাসী পরিষদ, কাপেং ফাউন্ডেশন ও গ্রামবিকাশ কেন্দ্র এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে। বৈঠকে আরও উপস্থিত ছিলেন সাবেক তথ্য কমিশনার সাদেকা হালিম, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক সঞ্জীব দ্রং প্রমুখ।