চলতি অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ৬ শতাংশ হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে মোট দেশজ উত্পাদনের (জিডিপি) প্রবৃদ্ধি কমে ৬ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। আজ বুধবার সংস্থাটির এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক-২০১২ প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। রাজধানীর আগারগাঁওয়ে এডিবির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।জিডিপির প্রবৃদ্ধি কমে ৬ শতাংশ হতে পারে—এডিবির এমন পূর্বাভাসের প্রধান কারণ হিসেবে রপ্তানি প্রবৃদ্ধি কমে যাওয়ার আশঙ্কার কথা বলা হচ্ছে।চলতি অর্থবছরে সরকার জিডিপির প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা নির্ধারণ করছে ৭ দশমিক ২ শতাংশ। গত অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৩২।তবে গড় মূল্যস্ফীতি সাড়ে ৮ শতাংশে নেমে আসবে বলে মনে করছে সংস্থাটি।এডিবি আশঙ্কা প্রকাশ করে জানায়, চলতি অর্থবছরে রাজনৈতিক অস্থিরতা স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ডে বিঘ্ন ঘটাতে পারে। নির্বাচনমুখী রাজনৈতিক চাপে সরকার জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়ানো থেকে সরে আসতে পারে। এটা অর্থনৈতিক ব্যবস্থাপনায় এক ধরনের চাপ সৃষ্টি করবে। আর ভর্তুকি অর্থায়নে ব্যাংক থেকে ঋণ নেওয়ার প্রবণতা বাড়লে তা মুদ্রানীতি শৃঙ্খলাপরিপন্থী হবে।সংবাদ সম্মেলনে এডিবির বাংলাদেশ প্রতিনিধি তেরেসা খো, এডিবির ঢাকা মিশনের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।