চলতি অর্থবছরে জিডিপির লক্ষ্যমাত্রা অর্জিত হবে না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) লক্ষ্যমাত্রা অর্জিত হবে না। এ প্রবৃদ্ধি ৬ দশমিক ২ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সরকারচলতি বাজেটে জিডিপি প্রবৃদ্ধির ৭ শতাংশ হবে বলে প্রাক্কলন করেছে।আজ বুধবার ‘ইকনোমিক আউটলুক ২০১২’ প্রকাশ করে এডিবি এ তথ্য জানায়। আউটলুক প্রকাশ উপলক্ষে ঢাকার এডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।এডিবি আরও জানায়, আমদানি-রপ্তানি প্রবৃদ্ধি কমে যাওয়া, পর্যাপ্ত রেমিট্যান্স না আসা, বিরাজমান উচ্চ মূল্যস্ফিতিসহ বিভিন্ন কারণে জিডিবির কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জিত হবে না।