চলতি অর্থবছরে ৪ লাখ নতুন করদাতা শনাক্ত করা হবে: এনবিআর চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসেরউদ্দিন আহমেদ বলেছেন, এনবিআরকে নতুনভাবে ঢেলে সাজানো হচ্ছে। মানুষ যাতে ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে নির্বিঘ্নে কর দিতে পারে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আজ রোববার সকালে কেরানীগঞ্জের আমীরাবাগ এলাকায় কেরানীগঞ্জ উপজেলা বহিরাঙ্গন জরিপ কার্যক্রম ২০০৯ উদ্বোধন করতে গিয়ে তিনি এ কথা বলেন। নাসেরউদ্দিন আহমেদ আরও বলেন, উপজেলা বহিরাঙ্গন জরিপ কার্যক্রমের আওতায় চলতি অর্থবছরে চার লাখ নতুন করদাতা শনাক্ত করা হবে। ইতিমধ্যে প্রায় অর্ধলক্ষ করদাতা শনাক্ত করা হয়েছে। এনবিআর চেয়ারম্যান দাবি করেন, সব আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করে কর আদায়ের ক্ষেত্রে রাজস্ব বোর্ড কাজ করছে।