প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৪০৮ জন শিক্ষককে চলতি দায়িত্বে পদোন্নতি দেওয়া হয়েছে। আজ বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। কয়েক বছর ধরে এসব শিক্ষকের পদোন্নতি ঝুলে ছিল।জানা যায়, পদোন্নতি পাওয়া শিক্ষকদের মধ্যে সহকারী শিক্ষক থেকে সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে চলতি দায়িত্ব পেয়েছেন ৫১ জন। তাঁদের মধ্যে পুরুষ ২৫ জন এবং নারী কর্মকর্তা ২৬ জন।এ ছাড়া সহকারী শিক্ষক থেকে চলতি দায়িত্বে সহকারী প্রধান শিক্ষক হয়েছেন ৩৫৭ জন। তাঁদের মধ্যে পুরুষ ১৯২ জন, নারী শিক্ষক ১৬৫ জন।বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইনছান আলী বলেন, দীর্ঘদিন ধরে সরকারি মাধ্যমিক শিক্ষকেরা পদোন্নতির দাবি জানিয়ে আসছিলেন।