চলতি বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৬.৭ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা বিতর্ক থাকলেও চলতি ২০১০-১১ অর্থবছরে মোট দেশজ উত্পাদনে প্রবৃদ্ধির (জিডিপি) হার প্রাক্কলন হয়েছে ৬ দশমিক ৭ শতাংশ। অন্যদিকে ২০১১-১২ অর্থবছরে জিডিপির এই প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭ শতাংশ।বাংলাদেশের উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থা দেশের গ্যাস-বিদ্যুতের সংকটে শিল্প উত্পাদন ব্যাহত হওয়াসহ নানা কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছিল। এশীয় উন্নয়ন ব্যাংক বলেছিল, প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৩ শতাংশ। বিশ্ব ব্যাংক বলেছিল, জিডিপির প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ২ শতাংশ এবং ইস্কাপ বলেছিল, প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৪ শতাংশ।কিন্তু অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১১-১২ অর্থবছরের যে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছেন, তাতে তিনি চলতি বছরের প্রবৃদ্ধি ৬ দশমিক ৭ শতাংশ হিসাবে প্রাক্কলন করেছেন। ২০১০-১১ অর্থবছরে ৬ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধির হার ধরে মূল বাজেট উত্থাপন করেছিলেন অর্থমন্ত্রী। এর মোট পরিমাণ ছিল সাত লাখ ৮০ হাজার ২৯০ কোটি টাকা।অর্থমন্ত্রী বলেন, ‘এ সময় বিশ্বের রপ্তানি, আমদানি ও রেমিট্যান্স (প্রবাসী আয়) প্রবৃদ্ধি ঋণাত্মক থাকলেও আমরা রপ্তানিতে ১০ দশমিক ৩ শতাংশ, আমদানিতে ৪ দশমিক ১ শতাংশ এবং প্রবাসী-আয়ে ২২ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হয়েছি।’