চলতি বছর এক লাখ সাত হাজার বাংলাদেশি হজে যাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছর এক লাখ সাত হাজার ৪২৫ জন হজযাত্রী সৌদি আরব যাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৭৭২ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ তিন হাজার ৬৫৩ জন হজ পালন করতে যাচ্ছেন। এরই মধ্যে ১১ হাজার ৭৯২ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়ে গেছেন।আজ রোববার জাতীয় সংসদ ভবনে ধর্ম মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।সভায় হজ-২০১১ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। হজের কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছে কমিটি।কমিটির সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে সভায় ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া, এ বি এম আবুল কাসেম, হাবিবুর রহমান মোল্লা, সাধন চন্দ্র মজুমদার, বজলুল হক হারুন এবং এ কে এম এ আউয়ালসহ ধর্মবিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।