চলতি বছর পাঁচ হাজার ৯৫০ কোটি টাকার বৈদিশিক ঋণ পরিশোধ করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরে (২০০৯-১০) বাংলাদেশ পাঁচ হাজার ৯৫০ কোটি টাকার বৈদিশিক ঋণ পরিশোধ করবে। এর মধ্যে চার হাজার ৫৫০ কোটি টাকা আসল আর এক হাজার ৪০০ কোটি টাকা সুদ হিসেবে পরিশোধ করা হবে, যা এ বছরের মোট বাজেটের ৫ দশমিক ৩৬ শতাংশ।আজ সোমবার জাতীয় সংসদে শফিকুল ইসলামের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য জানান। এর আগে বিকেল পাঁচটায় ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। এ সময় বিরোধী দল সংসদে অনুপস্থিত ছিল। গতকাল রোববার রাতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার নেতৃত্বে তারা সংসদ থেকে ওয়াকআউট করে।চট্টগ্রামের সাংসদ আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, কর ফাঁকি রোধ এবং নতুন করদাতাদের সন্ধানে বর্তমান সরকার এরই মধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। নতুন করদাতা শনাক্ত করতে জরিপকাজ চলছে।