চলতি মাসেই দ্বিতীয় ট্রাইব্যুনালের কাজ শুরু: আইন প্রতিমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য চলতি মাসের মধ্যেই দ্বিতীয় ট্রাইব্যুনালের কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। আজ রোববার বেলা একটার দিকে পুরাতন হাইকোর্ট ভবনে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য দ্বিতীয় ট্রাইব্যুনালের প্রস্তুতির কাজ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।কামরুল ইসলাম বলেন, এ মাসের মধ্যেই দ্বিতীয় ট্রাইব্যুনালের কাজ শুরু হবে। এ লক্ষ্যে বিচারপতি নিয়োগের প্রক্রিয়া চলছে। দ্বিতীয় ট্রাইব্যুনালের ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। কাজ শেষ হতে এক সপ্তাহ সময় লাগবে।’ কামরুল ইসলাম জানান, বর্তমান ট্রাইব্যুনালে যেসব মামলা চলছে, সেখান থেকে কয়েকটি মামলা দ্বিতীয় ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে। এ জন্য বিধি প্রণয়ন হচ্ছে।