চলন্ত ট্রাকে আটকালো গাড়িটি (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনে লেন পরিবর্তন করার সময় যাত্রীবাহী একটি গাড়ি বড় একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এতে গাড়িটি ছিটকে না পড়ে ওই ট্রাকের সামনে আটকে যায়। কিন্তু ট্রাকের চালক সেটি টের পাননি। তাই ট্রাকটি চলন্ত অবস্থাতেই গাড়িটিকে অনেক দূর পর্যন্ত ঠেলে নিয়ে যায়।এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। আর ট্রাকের সামনে আটকে অনেক দূর যাওয়ার পরেও অক্ষত রয়েছে গাড়িটি।রয়টার্সে প্রকাশিত খবরে চীনের কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গাড়িটির চালক এক লেন থেকে আরেক লেনে যাওয়ার সময় ট্রাকের সামনে গিয়ে পড়ে। আর তখনই ঘটে এই বিপত্তি।ট্রাফিক পুলিশ ঝাং হংইয়ং বলেন, ‘আমি সব চালকদের উদ্দেশে বলতে চাই, যখন আপনারা সড়কের লেন পরিবর্তন করবেন, তার আগে অবশ্যই আয়নায় (লুকিং মিরর) চারপাশটা দেখে নেওয়া উচিত। কোনো দিক থেকে অন্য কোনো গাড়ি আসছে কি না, তা নিশ্চিত হওয়া উচিত। যদি কোনো গাড়ি আসে, তাহলে লেন পরিবর্তনের আগে অবশ্যই দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে ওই গাড়িটি না যাওয়া পর্যন্ত।’ না হলে এ ধরনের দুর্ঘটনা ঘটতেই হবে।