চলন্ত বাসে মোবাইলে কথা বলায় চালককে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ি চালানো অবস্থায় মোবাইল ফোনে কথা বলায় গিয়াসউদ্দীন (৫০) নামের এক চালককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর শহরের ভাঙ্গা রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।বরিশাল থেকে ঢাকাগামী এ বাসটিতে ৬৬ জন যাত্রী ছিল।ভ্রাম্যমাণ আদালতের বিচারক ফরিদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলম প্রথম আলোকে জানান, চালক এক হাতে মোবাইলে কথা বলছিলেন আর অন্য হাতে সিগারেট ধরে গাড়ি চালাচ্ছিলেন। ভ্রাম্যমাণ আদালত তাত্ক্ষণিকভাবে ওই চালককে জরিমানা করেন। কিন্তু তিনি ওই টাকা দিতে না পারায় তাঁকে আটক করে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে আসা হয়। পরে তাঁর স্বজনেরা টাকা নিয়ে এসে তাঁকে ছাড়িয়ে নেন। ওই চালকের কাছ থেকে মুঠোফোনটিও জব্দ করা হয়েছে।