চলে গেলেন কাজী আবু জাফর সিদ্দিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী আবু জাফর সিদ্দিকী আর নেই (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল সোমবার দিবাগত রাত দুইটা ১৮ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। কয়েক বছর ধরে তিনি ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। মুক্তিযোদ্ধা আবু জাফর স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আত্মীয় কাজী আবু জাফর সিদ্দিকী প্রথম ‘কাজী সব্যসাচী’ পুরস্কার লাভ করেন। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় চলতি বছর আবৃত্তির জন্য কবি কাজী নজরুল ইসলামের বড় ছেলের নামে পুরস্কারটি প্রবর্তন করে।পারিবারিক সূত্রে বলা হয়েছে, পূর্ব রামপুরা টিভি রোড মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁর মরদেহ রামপুরা টিভি ভবনে নেওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে জুরাইন কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।