চলে গেলেন ফটোসাংবাদিক বিপ্লব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ‘বণিক বার্তা’র ফটোসাংবাদিক কাজী বিপ্লব (৩৫) আজ শুক্রবার মারা গেছেন। (ইন্না লিল্লাহি ... রাজিউন)। বেলা সোয়া তিনটার দিকে তিনি মেট্রোপলিটন হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গেছে, গত রোববার আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলে টঙ্গী যাচ্ছিলেন কাজী বিপ্লব। সন্ধ্যা সাতটার দিকে মহাখালী ফ্লাইওভার-সংলগ্ন বনানী চেয়ারম্যানবাড়ির সামনে পৌঁছার পর একটি মাইক্রোবাস পেছন থেকে তাঁর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় সড়ক দ্বীপের সঙ্গে ধাক্কা খেয়ে মাথায় আঘাত পান তিনি। পথচারীরা তাঁকে মহাখালী আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। রাতে অবস্থার অবনতি হলে বিপ্লবকে মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়।