চলে গেলেন সাংবাদিক শীলা আফরোজা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যানসারে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলেন সাংবাদিক শীলা আফরোজা। মাত্র ৩৭ বছর বয়সেই আজ মঙ্গলবার বেলা ১১টায় পল্লবীর নিজ বাসায় মারা যান তিনি।শীলা ব্রেন টিউমারে ভুগছিলেন। তিনি সর্বশেষ দৈনিক ‘আমার দেশ’ পত্রিকায় কাজ করেছিলেন।আজ বাদ আসর মিরপুর স্থানীয় মসজিদে শীলা আফরোজার মরদেহের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে চাঁদপুরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। শীলার স্বামী এ টি এম সাইদুজ্জামান দৈনিক ‘কালের কণ্ঠ’ পত্রিকার বিশেষ প্রতিনিধি। তাঁর দুই মেয়ে আরশী (৯) ও উর্বশী (৫)।ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী শীলা আফরোজা ২০০৬ সালে ইউএনএফপিএ পুরস্কার পান।