চলে গেলেন সাংসদ মতিউর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের দলীয় সাংসদ মতিউর রহমান গতকাল বৃহস্পতিবার গভীর রাতে ভারতের বেঙ্গালুরুর একটি হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বড় ভাই আবদুল মজিদ প্রথম আলো ডটকমকে এ খবর নিশ্চিত করেন। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।আবদুল মজিদ জানান, শরীরে কিডনি প্রতিস্থাপনের জন্য মতিউর রহমান বেঙ্গালুরুর কলম্বিয়া এশিয়া রেফারেন্স হাসপাতালে ভর্তি হন। গত মঙ্গলবার চিকিত্সকেরা তাঁর দেহে সফলভাবে কিডনি প্রতিস্থাপন করেন। বুধবার বেলা ১১টার দিকে তিনি হূদরোগে আক্রান্ত হন। এরপর তাঁকে অচেতন অবস্থায় নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। সেখানে গতকাল রাত সোয়া একটার দিকে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।সাংসদের বড় ভাই আরও জানান, আজ বেলা ১১টায় হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারের সদস্যদের কাছে মতিউর রহমানের লাশ হস্তান্তর করেন। বিমানের ফ্লাইট না পাওয়ায় লাশ আনার সময় এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে মতিউর রহমানের লাশ দ্রুত দেশে নিয়ে আসার চেষ্টা চলছে বলে জানান তিনি। নিজ গ্রাম ঘাটাইল উপজেলার খিলগাতী গ্রামে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে মতিউর রহমানের লাশ দাফন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সাংসদ মতিউর রহমানের আকস্মিক মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির।