চলে গেলেন হুমায়ূন আহমেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ আর নেই। বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার রাত সোয়া ১১ টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি....রাজিউন।) অন্য প্রকাশের প্রকাশক মাযহারুল ইসলাম এ কথা জানান। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গভীর শোক প্রকাশ করেছেন।ক্যান্সার নিয়ে চিকিৎসাধীন অবস্থায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে। বাংলা সাহিত্যের জনপ্রিয় এই লেখকের বয়স হয়েছিল ৬৪ বছর। হুমায়ূন আহমেদের জন্ম ১৩ নভেম্বর, ১৯৪৮। ক্যান্সার ধরা পড়ার পর গত বছরের সেপ্টেম্বরে চিকিৎসার জন্য নিউইয়র্কে যান হুমায়ূন আহমেদ।দেশের এই জনপ্রিয় লেখকের মৃত্যুর খবরে নিউইয়র্ক, বাংলাদেশে শোকের ছায়া নেমে এসেছে।