চলে যাবেন কংগ্রেসের মন্ত্রীরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গে মমতার নেতৃত্বাধীন রাজ্য সরকার থেকে মন্ত্রীদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। ক্ষমতাসীন ইউপিএ সরকারের প্রতি তৃণমূল কংগ্রেসের (টিএমসি) সমর্থন প্রত্যাহারের কয়েক দিন পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শুক্রবার টাইমস অব ইন্ডিয়ার খবরে এ তথ্য জানানো হয়।পশ্চিমবঙ্গ কংগ্রেসের রাজ্য কমিটির সভাপতি প্রদীপ ভট্টাচার্য বলেন, ‘টিএমসি সরকারি দলের প্রতি সমর্থন প্রত্যাহার করেছে। তাই আমরাও টিএমসি নেতৃত্বাধীন সরকার থেকে আমাদের মন্ত্রীদের সরিয়ে নেব।’ কংগ্রেসের মন্ত্রীরা কখন পদত্যাগ করবেন, জানতে চাইলে প্রদীপ বলেন, ‘আমি এখনো নিশ্চিত নই। কারণ তাঁদের (মন্ত্রী) কয়েকজন এখনো বাইরে আছে।’ তিনি আরও বলেন, ‘আমরা আজ বিকেল চারটায় (স্থানীয় সময়) এ ব্যাপারে ঘোষণা দেব।’ পশ্চিমবঙ্গ সরকারে কংগ্রেসের ছয়জন মন্ত্রী রয়েছেন।