চলেই গেলেন অগ্নিদগ্ধ আফরিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার বংশালের অগ্নিদগ্ধ গৃহবধূ আফরিন সুলতানা (২৫) মারা গেছেন। আজ মঙ্গলবার রাত পৌনে এগারোটার দিকে তিনি মারা যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রকল্প পরিচালক সামন্ত লাল সেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আফরিন সুলতানার শরীরের ৯০ ভাগই পুড়ে গিয়েছিল। হাসপাতালে আনার পর অবস্থার অবনতি হলে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।গত বৃহস্পতিবার সন্ধ্যায় বংশালের আবুল হাসনাত রোডে শ্বশুরবাড়িতে অগ্নিদ্বগ্ধ হন আফরিন। তাঁর বাবার অভিযোগ, যৌতুক না পেয়ে আফরিনের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন তাঁর স্বামী ও শ্বশুর-শাশুড়ি। এই অভিযোগ করে তিনি বংশাল থানায় মামলাও করেন। তবে হাসপাতালে আফরিন সাংবাদিকদের বলেছিলেন, স্বামী ও শাশুড়ির নির্যাতনে অতিষ্ঠ হয়ে তিনি নিজেই শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়েছেন। এ সময় তাঁর স্বামী মাহবুবুল আলমও অগ্নিদগ্ধ হন।