চা-বাগানে বৃষ্টি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা সাত মাসের খরায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চা-বাগানগুলোর চা-গাছ পুড়ে মরতে শুরু করেছিল। চা-বাগান কর্তৃপক্ষ সেচ দিয়ে চা-গাছ রক্ষার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল। এমন একসময় সারা দেশের মতো কমলগঞ্জে কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত শুরু হয়। চা-গাছের প্রাণসঞ্চারি এই বৃষ্টি শুরু হলে চা-শ্রমিকদের মধ্যেও প্রাণচাঞ্চল্য ফিরে আসে। এতে তিন দিন ধরে কমলগঞ্জের নন্দরানী চা-বাগানের নাচঘরে নেচেগেয়ে চা-শ্রমিকেরা বৃষ্টি উৎসব পালন করেন।৯ এপ্রিল সোমবার থেকে শ্রমিকেরা ধর্মীয় বিধান অনুযায়ী পূজা করেন বৃষ্টির দেবতা গঙ্গা দেবীর। দিনভর সবাই মিলিত হন আনন্দ উৎসবে। বিতরণ করা হয় মহা প্রসাদ। রাত নয়টা থেকে শুরু হয় বাউলসংগীত। চলে রাতব্যাপী। এ উৎসবে নন্দরানী ছাড়াও পার্শ্ববর্তী এম আর খান, হোসনাবাদ ও বিলাশছড়া চা-বাগানের অনেক শ্রমিকও অংশ নেন।