চাঁদ আর রাত নিয়ে গান করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বুদ্ধপূর্ণিমা। এ উপলক্ষে দেশ টিভিতে রাতে থাকছে গানের অনুষ্ঠান ‘পূর্ণিমার রাতে’। এখানে গান করবেন সজীব ও অনুপমা মুক্তি। স্টুডিও থেকে সরাসরি প্রচার করা হবে অনুষ্ঠানটি। প্রযোজক মুশফিক কল্লোল। কথা হলো সজীবের সঙ্গে।‘পূর্ণিমার রাতে’ অনুষ্ঠানে কী ধরনের গান করবেন?আজ বুদ্ধপূর্ণিমা। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। পূর্ণিমারাতের ভাব আর আবেগ সঙ্গে নিয়ে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। চাঁদ ও রাত নিয়ে পুরোনো দিনের এবং এই সময়ের জনপ্রিয় আধুনিক ও ছায়াছবির গান করব আমরা। ভাবনাটা একেবারে অন্য রকম।আপনি কোন গানগুলো করবেন?চাঁদ আর রাত নিয়ে সেই ছোটবেলা থেকে বাবা-মায়ের মুখে অনেক গান শুনেছি। রাত আর চাঁদ নিয়ে অনেকেই গান করেছেন। তবে আমি মান্না দে, পিন্টু ভট্টাচার্য, নির্মলা মিশ্র, শিপ্রা বসু ও সুবীর নন্দীর গান করব। আমার নিজেরও কিছু গান আছে, সুযোগ হলে সেখান থেকেও করার ইচ্ছা আছে। আমার সঙ্গে থাকবেন অনুপমা মুক্তি, আধুনিক গানের শিল্পী। তাঁর সঙ্গে কয়েকটি দ্বৈত কণ্ঠের গান করব।গত বছর বলেছিলেন, নজরুলসংগীত নিয়ে আপনি কয়্যার করবেন। আমরা কিন্তু প্রায় নিয়মিতই চর্চা করছি। আমাদের এখানে এই ধারণাটা একেবারেই নতুন। এরই মধ্যে আমার এই কয়্যার দলে যুক্ত হয়েছেন ২৭ জন। তাঁরা প্রত্যেকেই মেধাবী। আমরা কয়েকটি অনুষ্ঠানেও অংশ নিয়েছি। নিয়মিত মহড়ার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন একটা ভালো জায়গা আর পৃষ্ঠপোষকতা। শুরুটা নজরুলের গান নিয়ে হলেও আমরা রবীন্দ্রসংগীত এবং লালনের গান নিয়েও কয়্যার করব। নতুন অ্যালবামের খবর কী?শচীন দেববর্মন আর নজরুলের গান নিয়ে দুটি অ্যালবামের কাজ করছি। একেবারেই নতুন সংগীতায়োজন। নিরীক্ষাও বলতে পারেন। জুনে কানাডা যাচ্ছি। ওখানে অনুষ্ঠানের পাশাপাশি অ্যালবাম দুটির কিছু কাজ করব। কানাডায় তো আপনি একটি ব্যান্ডের সঙ্গে ছিলেন।হ্যাঁ, নাম তাসা। এই ব্যান্ড থেকে একটি অ্যালবাম বেরিয়েছে, আরবান টারবান। এখানে আমি দুটি বাংলা গান করেছি। এবার গিয়ে ওদের সঙ্গে কিছু কাজ করব।