চাঁদ দেখা গেছে, কাল রোজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। কাল প্রথম রোজা। আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান।আজ শুক্রবার দিবাগত শেষ রাতে ধর্মপ্রাণ মুসল্লিরা সেহরি খাবেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে (বাদ মাগরিব) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে কমিটি সূত্রে এ খবর জানা গেছে।বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মো. শাহজাহান মিয়া।